মালদা

গোলাপগঞ্জ ফাঁড়ির অন্তর্গত ষাঁড়দহ এলাকা থেকে ৯২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার এক পাচারকারী

আবার উদ্ধার জালনোট। বুধবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা জালনোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে।

            জানা গেছে, ধৃতের নাম রসিদ সেখ। বাড়ি গোলাপগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকায়। বুধবার রাতে ৯২ হাজার টাকার ভারতীয় নতুন দুই হাজারের জালনোট  নিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল।গোপনসুত্রে খবর পাওয়ার পরেই বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়ানের জি টিম ষাঁড়দহ এলাকায় হানা দিয়ে জালনোট পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৬ টি দুই হাজার টাকার জালনোট। ধৃত ওই পাচারকারীকে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে করা হয়। ১১ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।